Monday, May 30, 2016

মায়াবিনী

আকাশের ঐ তাঁরা গুলো মিটিমিটি জ্বলে,
চাঁদনী রাত আরো গভীর হলে।
জোনাকিরা তাঁর আলো জ্বেলে চলে,
রাতের আঁধারের পথ ধরে।

আকাশের মেঘ যেন আজ লুকোচুরি খেলে,
একবার আঁধার আবার আলো জ্বেলে।
ঝিঁঝিঁপোকার করুণ সুরে ঘুম আসেনা চোখে,
বুকে বড় কষ্ট লাগে।

আজ মায়াবিনীর কথা খুব মনে পরে,
বসে আছি বাড়ির ছাদের এক কোনে।
কেন তাকে ভুলতে পারছি এতো কষ্ট লাগে,
যে কোনদিন আসবে না আর ফিরে।

অভিমান

এত অভিমান,
কত তাড়াতাড়ি ভূলে গেলে।
সেই ভালবাসা সেই কাছে আসা-
সবকিছু মিছে করে দূরের মানুষ হলে।

এত অভিমান,
নাহয় ভূল করেছিলাম আমি।
তাই বলে আজ  আমায়-
কষ্টের সাগরে ভাসিয়ে দিলে।

এত অভিমান,
সামনে গেলেই মুখ ফিরিয়ে নাও।
 একদিন ভালোবাসি বলেছিলে-
আজ নিজেই সেটা ভুলিয়ে দিলে।

এত অভিমান,
আমার কথা মনেই রাখনি।
তুমিতো স্বপ্ন দেখিয়েছিলে-
সেটা আজ আঁধারে ডুবিয়ে দিলে

Tuesday, May 24, 2016

ভূলে যাও

যদি পারো ভুলে যেও 
সেই পুরনো কথাগুলো।
যে কথা আজো লুকিয়ে আছে,
তোমার মনের গহীনে।
ভুলিতে যদি না পারো
পুড়বে তুমি ব্যাথার দহনে।
কখনো আমি চাইবনা
আমার জন্য তুমি কষ্ট পাও।
তাই আবারো তোমায় বলছি-
পারলে আমায় ভূলে যাও,
আমার ব্যাথায়,
আমাকেই পুড়তে দাও।

Wednesday, May 11, 2016

পুরনো নদীর তীরে


আজ এই নদীর তীরে,
বসে আছি একলা।
তোমার পথের দিকে চেয়ে,
আসবে ছুটে এই নদীর ধারে।
দেখবো নয়ন ভরে।
তোমার ঐ চোখের ভাষা,
বারে বারে শুধু মনে পরে।
তাইতো,
তোমার কথা মনে হলে,
ছুটে আসি আমি–
তোমার চেনা এই,
পুরনো নদীর তীরে।

অশ্রু ঝরে

মনে পরে সেই পুরনো দিনের কথা,

যে কথা দিয়ে যায় শুধু-
হৃদয় জুড়ে ব্যথা।
কেনো আসে বারবার মনে?
ঠেলে দেই বহু দূরে।
কেনো দুচোখে আজও অশ্রু ঝরে? 
এটা তো তোমার বিরহে। 
চলে গেছো আজ তুমি 
অন্যের হৃদয় মাঝে,
তাইতো,
এই দুচোখে আজও অশ্রু ঝরে।