এত অভিমান,
কত তাড়াতাড়ি ভূলে গেলে।
সেই ভালবাসা সেই কাছে আসা-
সবকিছু মিছে করে দূরের মানুষ হলে।
এত অভিমান,
নাহয় ভূল করেছিলাম আমি।
তাই বলে আজ আমায়-
কষ্টের সাগরে ভাসিয়ে দিলে।
এত অভিমান,
সামনে গেলেই মুখ ফিরিয়ে নাও।
একদিন ভালোবাসি বলেছিলে-
আজ নিজেই সেটা ভুলিয়ে দিলে।
এত অভিমান,
আমার কথা মনেই রাখনি।
তুমিতো স্বপ্ন দেখিয়েছিলে-
সেটা আজ আঁধারে ডুবিয়ে দিলে।
No comments:
Post a Comment