Monday, May 30, 2016

মায়াবিনী

আকাশের ঐ তাঁরা গুলো মিটিমিটি জ্বলে,
চাঁদনী রাত আরো গভীর হলে।
জোনাকিরা তাঁর আলো জ্বেলে চলে,
রাতের আঁধারের পথ ধরে।

আকাশের মেঘ যেন আজ লুকোচুরি খেলে,
একবার আঁধার আবার আলো জ্বেলে।
ঝিঁঝিঁপোকার করুণ সুরে ঘুম আসেনা চোখে,
বুকে বড় কষ্ট লাগে।

আজ মায়াবিনীর কথা খুব মনে পরে,
বসে আছি বাড়ির ছাদের এক কোনে।
কেন তাকে ভুলতে পারছি এতো কষ্ট লাগে,
যে কোনদিন আসবে না আর ফিরে।

No comments: